crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাঁ*দাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ডিবি পুলিশের মাধ্যমে সারাদেশে বিশেষ করে ঢাকায় চাঁ*দাবাজ ও আ*ধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, ‘চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘ঢাকায় এলাকাভিত্তিক গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দিয়েছি, যাদের রেপুটেশন খারাপ এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে যাদের রেপুটেশন খারাপ, তাদের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশন এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বাহারুল আলম বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার।’

তিনি বলেন, ‘সমাজব্যবস্থা দীর্ঘ ১৫ বছরে এত জটিল হয়েছে, এই কয়েক মাসে সবকিছু সমাধান করে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না। তবে আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আইজিপি বলেন, ‘প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে, এরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে সেন্ট পার্সেন্ট ইফেক্টিভ করা। এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আমি এখনো এই প্রক্রিয়ায় আছি।’

আসন্ন নির্বাচনে নিরাপত্তার বিষয়ে বাহারুল আলম বলেন, ‘আমরা নিরপেক্ষ, সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি। এখানে আমরা সর্বক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইব।’

একটা গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার গঠনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন আইজিপি।

তিনি বলেন, ‘আমরা সব দলেরই সাহায্য চাই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে নদীতে ঝাঁপিয়ে পড়া ৩ জুয়ারির লাশ উদ্ধার, দায়িত্ব অবহেলায় ২ পুলিশ প্রত্যাহার, আটক ২

যেকোন সময় খুলে দেয়া হবে স্কুল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রংপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ

অবহেলায় বিলুপ্তির পর্যায়ে বাঁশ শিল্প, রংপুরের অসহায় বাঁশ ব্যবসায়ীরা চরম দুর্দশায়

মহেশপুর সীমান্তে শিশুসহ ১৩ জন আটক

৭১-এ পাকিস্তানের নৃশংসতাকে বাংলাদেশ ক্ষমা করতে পারবে না: প্রধানমন্ত্রী

নাসিরনগরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে মেরী আপার মা ও শিশু ঘর উদ্বোধন

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে মেরী আপার মা ও শিশু ঘর উদ্বোধন