crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জামায়াতের মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ঘোড়াঘাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লার নেতৃত্বে মিছিলটি ঘোড়াঘাট বাস ট্যার্মিনাল মসজিদ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য সাবেক জেলা আমির দিনাজপুর ৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন।

বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে হবে। কা*লোবাজারি, অবৈধ মজুতদারী ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অ*শ্লীলতা ও বে*হায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সাহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।

হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তারা বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখবেন। মহান আল্লাহ তা’আলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজার রহমান, সেক্রেটারী ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মতলুবুর রহমান, মোফাজ্জল হোসেন মিঠু, গোলাম রব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নজিবর রহমান, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের শত শত নেতা-কর্মী এবং ইসলামী নেতাকর্মীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রাম আছে, মানুষ নাই!

লণ্ডন মেট্রোপলিটন পুলিশে যোগদান করলেন ব্রিটিশ বাংলাদেশি হোমনার কৃতী সন্তান ব্যারিস্টার ইমরান খান

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে চকরিয়ায় ১৮টি ইউনিয়নে সাউন্ড সিস্টেম বাদ্যযন্ত্র বিতরণে ইউএনও

ঝিনাইদহের রিপনের গুলিবিদ্ধ লাশ সাভারে উদ্ধার

দাউদকান্দিতে বোরকা পরিহিত দু’র্বৃত্তদের গু’লিতে যুবলীগ নেতা নি’হত

ময়মনসিংহে সকল জল্পনা কল্পনা শেষে লাল ব্যাগে লাশ পাওয়ার রহস্য উৎঘাটন করলো ডিবি, ৪ খুনিই গ্রেফতার

কেএমপি’র অভিযানে ১২ কেজি গাঁ-জা এবং গাঁ-জা বহনকারী পিকআপসহ ২ ব্যবসায়ী গ্রেফতার