crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে তলব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রথম ধাপে আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ল’ঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরীকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

কাজী শুভ রহমান চৌধুরী ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। এবারের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার বিরুদ্ধে অভিযোগ গত বুধবার (২৪ এপ্রিল)সন্ধায় উপজেলার ২নং পালশা ইউনিয়ন কার্যালয়ের সামনে ফাঁকা জায়গায় নির্বাচনী কর্মীসভায় তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী বলে দাবি করেছেন।

এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য আইনজীবী রবিউল ইসলাম ভিডিও বক্তব্যসহ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। রবিউল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য।

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী বলেন, ‘শনিবার বিকেলে চিঠি হাতে পেয়েছি। নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী যথা সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করবো। অভিযোগের ঘটনাটি নিছক একটি ভুল। ভুলবশত আমি উক্তরূপ কথা বলেছিলাম।’

এদিকে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১ ল’ঙ্ঘন করেছেন। তাকে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেপালের অস্থিরতায় বাংলাবান্ধা বন্দরে আটকে পড়ল পাট রপ্তানি

কেএমপি’র অভিযানে মা‘দকসহ গ্রেফতার-৩

পবিত্র কোরআন শরীফ নিয়ে নাশকতার প্রচেষ্টা – ঘটনাস্থল পরিদর্শন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার

পবিত্র কোরআন শরীফ নিয়ে নাশকতার প্রচেষ্টা – ঘটনাস্থল পরিদর্শন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার

রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু নেই

রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু নেই

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ, ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেণ্ট অ্যাসোসিয়েশন অব হোমনার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ধামরাইয়ে বাস- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই বন্ধুর!