crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে নদী থেকে যুবকের ম’রদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম (৩৫) নামে এক যুবকের ম’রদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৩ জুন) সকাল ৯টায় ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের জিবিএল ইটভাটা সংলগ্ন এলাকায় করতোয়া নদীর কিনারা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয় স্থানীয় রেজয়ান মিয়া নামে এক ব্যক্তি।

নিহত শাহিনুর পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে। সে বেশ কিছুদিন আগে বিভিন্ন মাদক দ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়ে এবং মাদক সেবনের কারণে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন সেসহ তার পরিবার।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টায় বাড়ি থেকে বের হয় শাহিনুর। এরপর সে আর বাড়িতে ফেরেনি। বিকেলের আগে তার পকেট থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল উদ্ধার করে তার বড় ভাই। এ নিয়ে স্ত্রী সাথে বাক-বিতন্ডা হয় তার। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীর কোন ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে নিহত শাহিনুর বমি এবং মূত্রত্যাগ করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মাদক সেবনের কারণে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয়ে আমরা মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবো।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে ফুলবাড়ী দিবস স্মরণে শ্রমিক অধিকার আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

হরিণাকুন্ডুর আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

হরিণাকুন্ডুর আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

ঘোড়াঘাটে বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল

মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাস্ক বিতরণ

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশী বাধা

চকরিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী পালন

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

পুলিশ হ*ত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি