crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘাটাইলে ৪ স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে চার স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সোমবার বিকালে ইউসুফ ও বাবু নামে দুই জনকে আটক করেছে।

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ঘাটাইলে ওই চার ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা স্কুলে না গিয়ে দুই বন্ধু হৃদয় ও শাহীনকে নিয়ে বেড়াতে যায়। দুপুর দুইটার দিকে ৫/৬ জন অপরিচিত যুবক তাদের আটক করে। এ সময় যুবকরা দুই বন্ধু হৃদয় , শাহীন এবং অটোচালক আশিককে মারপিট করে তাড়িয়ে দেয়। এরপর তারা ওই স্কুলছাত্রীদের পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতাদের পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়।

পরে এক ছাত্রীর নানীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় চার স্কুলছাত্রী। বিষয়টি ঘাটাইল থানাকে অবহিত করা হলে রবিবার রাতেই ছাত্রীদের থানায় নিয়ে আসে পুলিশ। পরে সোমবার দুপুরে এক স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে ঘাটাইল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

দ্বিতীয়বারের মতো ডিএমপির শ্রেষ্ঠ এসি নির্বাচিত হলেন ইলিয়াছ হোসেন

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

নীলফামারীর ডিমলায় বি*দ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মাদক ১ কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

সুন্দরগঞ্জে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধির পরিবারের ওপর অতর্কিত হামলা

পঞ্চগড়ে খাবার তৈরির ভিডিও বানিয়ে মাসিক আয় ৫ লাখ টাকা!

পঞ্চগড়ে গরুর খামার করে লাখ লাখ টাকা আয় করছেন খামারী মনির হোসেন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নিয়মিত ক্লাস