crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গ্রামাঞ্চলে সড়ক দুর্ঘটনা রোধে করণীয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০১৯ ২:৫০ অপরাহ্ণ

সম্পাদকীয়

বর্তমান সরকারের রূপকল্প ভিশন-২০২১ এখন আর কোনো স্বপ্ন নয়, এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। দেশের জনগণও এর সুফল ভোগ করতে শুরু করেছে। নি:সন্দেহে এক্ষেত্রে সরকার প্রশংসার দাবীদার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করেছে এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

বর্তমান ডিজিটাল যুগে সড়ক দুর্ঘটনা একটি উদ্বেগের কারণ। সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি নিত্য দিনের ঘটনা। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা,অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। বিশেষকরে সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে শহরের তুলনায় গ্রামাঞ্চলেই বেশি ঘটছে। তার কারণ অনুসন্ধান করলে দেখা যায়, গ্রামাঞ্চলে অবাধে চলছে ফিটনেস ও লাইসেন্সবিহীন অসংখ্য সিএনজি, অটোরিক্সা, নসিমন, করিমন ও ভটভটিসহ নানা রকমের যানবাহন। এসব যানবাহনের অধিকাংশই রাস্তায় চলাচল করার অনুমতি নেই, ড্রাইভারদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, রাস্তার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নেই পর্যাপ্ত স্পীড ব্রেকার( বিশেষকরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায়), নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানো ইত্যাদিই মূলত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।

তাই জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে অদক্ষ চারকদের প্রশিক্ষণের ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ পয়েণ্টগুলোতে পর্যাপ্ত স্পীড ব্রেকার নির্মাণ, যানবাহন চালানোর ক্ষেত্রে গতিসীমা নির্ধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে ধারনা প্রদান করা হলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আশা করছি ,প্রশাসন উপরিউক্ত পদক্ষেপ গ্রহণ করে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ ভূমিকা পালন করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঝিনাইদহে রাহুল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দাউদকান্দিতে বৃদ্ধ আ’লীগ নেতাকে মা’রধর করে হাসপাতালে পাঠিয়েছে ইঞ্জিনিয়ার মান্নান

আইপি পুলিশ সুপারের খুলনা পাওয়ার কোম্পানি লি. ( ১১৫ মেগাওয়াট)’ পরিদর্শন

আইপি পুলিশ সুপারের খুলনা পাওয়ার কোম্পানি লি. ( ১১৫ মেগাওয়াট)’ পরিদর্শন

ঢাকার মোহাম্মদপুরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

মধুপুরে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদযাপন

সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধ*র্ষণ