crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে ঝড়ে ভে’ঙে পড়া ঘর নির্মাণে ২ বান্ডেল ঢেউটিন দিলের ইউপি চেয়ারম্যান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

 

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে ৭ নং রামগোপালপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের হতদরিদ্র বাসিন্দা সন্টু রবিদাস। পেশায় তিনি একজন দিনমজুর। কখনও ইটভাটা কখনও কৃষি কাজ কখনও বাসস্ট্যাণ্ড বাজারে মৌসুমি ফলমূলও বিক্রি করতে দেখা যায় তাকে । আগে তিনি রিক্সা চালিয়েও জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি সে পেশা ছেড়ে দেন । স্থায়ী কোনো কাজ না থাকায় কোনো রকমে চলে তার সংসার । এভাবেই কেটে গেল সংসার জীবনের ৪০ টি বছর। আজও তিনি কোনো সন্তানের মুখ দেখতে পাননি।

তার স্ত্রী পারুল রাণী জানান, ‘আমরা দু`জনই শারীরিকভাবে অসুস্থ। বছরের অধিকাংশ সময় চিকিৎসার সম্মুখীন হতে হয় । জটিল ও কঠিন সমস্যা জানতে পেরেও অর্থাভাবে চিকিৎসা করা সম্ভব হয়নি। পরিনামে আজ নিঃসন্তান হয়ে বেঁচে আছি। একজন নারীর জীবনে এর বড় কষ্ট কিইবা আছে। একটি বসত ঘর আজ সপ্তাহ খানেক আগে ঝড়ে ভে’ঙে পড়েছে । অনেক চেষ্টা করেও সেটি পুন:মেরামত করতে পারছিনা বিধায় পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে আমাদের।’

ঘরটি ভেঙে যাওয়ার পর থেকে তারা অনেক মানুষের কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছেন। অবশেষে তাঁদের এই দুরবস্থার খরব শুনে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি ২ বান্ডেল নতুন ঢেউটিন ( যাহার বাজার মূল্য ১২ হাজার টাকা প্রায় ) দিয়ে আর্ত মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

সন্টু রবিদাস বলেন, ‘এ টিনগুলো পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। পুরো ঘরটি পুন: মেরামত করতে যে টাকার দরকার তা কোনোভাবেই তার পক্ষে যোগাড় করা সম্ভব না। তাই খুব দুশ্চিন্তায় দিন কাটছে আমাদের। কোনো হৃদয়বান ও দানশীল ব্যক্তির সহযোগিতা পেলে আমরা ঘরটি পুন: মেরামত করে আবারো ঘরে ফিরে যাবো।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপার উমেদপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে রাস্তা পাকা করে দিলেন নিয়ামুল করিম টিপু

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

রংপুরে ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন তৌহিদা জ্যোতি

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন কেএমপি’র কমিশনার

ঝিনাইদহে সিও সংস্থার মাদক বিরোধী মতবিনিময় সভা

জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরে চাকরি

কুমারখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট