crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মহিলা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রাম থেকে গাঁজার গাছসহ জমিলা বেগম (৪০) নামে ১ মহিলাকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থেকে বেশ কয়েকজন সাংবাদিক গত ২৪ জুন বিকেলে ওই ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনে গেলে স্থানীয় লোকজন গাঁজার গাছ সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করে বলেন, এলাকার যুব সমাজকে গাঁজা সেবন থেকে বাঁচান।
পরে গোপনে ২ সাংবাদিককে ওই বাড়ীতে পাঠিয়ে গাঁজার গাছ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর থানার চৌকস পুলিশ অফিসার শওকতকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়।
ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ওই এলাকায় চলে আসেন এবং সাংবাদিকদের সাথে নিয়ে ওই বাড়ীতে গিয়ে বাড়ির আঙিনায় লাগানো গাঁজার গাছ উদ্ধারসহ মহিলাকে আটক করা হয়।
এ ঘটনা নিশ্চিত হওয়ার পর থানার এসআই তনয়, এএসআই মুশফিক ঘটনার স্থলে উপস্থিত হন ।
সেখান থেকে ওই মহিলাসহ শালমারা রেল স্টেশনে পায়ে হেঁটে আসেন পুলিশ কর্মকর্তারা।
ততক্ষণে থানা থেকে আর এক পুলিশ কর্মকর্তা এএসআই ইসমাইল হোসেন থানার পিকআপ ভ্যানসহ স্টেশনে পৌঁছে আটক মহিলাসহ গাঁজার গাছ নিয়ে থানায় আসেন।
মহিলা আটক হলেও তার স্বামী পেশাদার গাঁজা ব্যবসায়ী ওই গ্রামের নিদানু শেখের ছেলে মোনারুল পালিয়ে যেতে সক্ষম হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, পলাতক মোনারুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মাদক মামলা বিচারাধীন আছে।
এ ব্যাপারে তাদের স্বামী -স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

হোমনায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহে ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

ধান কাটায় যন্ত্রের ব্যবহার, কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা

ডিমলায় গুচ্ছগ্রামের নির্ধারিত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

নাসিরনগরে অসহায় শীতার্তদের মাঝে সালাহউদ্দিন ভূইঁয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৩৭

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নীতিহীন ও হলুদ সাংবাদিকতা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না: প্রধানমন্ত্রী

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও ঝিনাইগাতীর আশরাফুল আলম রাসেল