crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন (ডাব্লিউএবি) এর “৫ টাকায় রমজানের বাজার” বিতরণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৬, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আজ ১৬ মার্চ ২০২৪ খ্রি., শনিবার দুপুর ০১:৩০ ঘটিকায় খুলনা মহানগরীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার উপর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন We Are Bangladesh (WAB) এর পক্ষ হতে পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য ও শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে দুস্থ, অসহায়, গরীব ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে “৫ টাকায় রমজানের বাজার” শিরোনামে নিত্য প্রয়োজনীয় পণ্য ০৫ টাকার প্যাকেজে ০৩ কেজি চাল, ০২ কেজি আলু, ০১ চিড়া, ০১ কেজি চিনি, ৫০০ গ্রাম খেজুর, ০১ কেজি মুড়ি, পেয়াজ ০১ কেজি, ৫০০ গ্রাম তেল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা।

অনুষ্ঠানের প্রধান অতিথি কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন We Are Bangladesh (WAB) এর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী কনস্টেবল এস.এম আকবর। পুলিশের চাকুরী করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটি তিনি ‘উই আর বাংলাদেশ’ নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করে যাচ্ছেন। এটা মানবিক পুলিশিং কর্মকান্ডের একটি অংশ, এখানে শুধু পুলিশ সদস্যরাই নয়,সমাজের অন্যান্য শ্রেণি পেশার মানুষও এই মানবিক কর্মকান্ডে যুক্ত হয়েছেন। তিনি হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে “ওয়াব” এর “৫ টাকায় রমজানের বাজার” শিরোনামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান।’

তিনি আরও বলেন, ‘ এটি কোনো দান- সদকা নয়, এটি মানুষের দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভোগ্য ‍পণ্য বৃদ্ধির কারণে যারা ঠিকমতো বাজার করতে পারছেন না তারা ০৫ টাকার বিনিময়ে “ওয়াব” এর পক্ষ থেকে তারা ০৯ টি নিত্যপ্রয়োজনীয় আইটেম পাচ্ছেন। এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতোপূর্বেও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা সংকটাপন্ন রোগীকে বিনামূল্যে রক্তদান, গৃহহীনদের গৃহ নির্মাণ, ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ কিনে দেওয়াসহ শিক্ষার খরচ বহন, দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের জন্য সেলাই মেশিন প্রদান করেন এবং প্রাকৃতিক প্রতিটা দুর্যোগে তারা মানুষের পাশে থাকেন। একটি মানুষ তার কর্ম দিয়েই কিন্তু প্রমাণিত হয়, সে কী চাকরি করে তা দিয়ে প্রমাণিত হয়না। মানুষকে ভালোবাসার মাধ্যমেই পরমাত্মাকে তথা স্রষ্টাকে পাওয়া যায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত।’

পুলিশ কমিশনার পবিত্র রমজান মাসে এবং উৎসবের আগে সমাজের ধনাঢ্য ও বিত্তবান মানুষদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াব এর মতো দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান।

সবশেষে পুলিশ কমিশনার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন We Are Bangladesh (WAB) প্রতিষ্ঠাতা এবং এর সাথে জড়িত সকল তরুণ-তরুণীদেরকে ধন্যবাদ ও আশীর্বাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ১৬৫

ঘোড়াঘাট ভর্নাপাড়া রাস্তাটি এখন মরণ ফাঁদ, দেখার কেউ নেই

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার মেশিন ধ্বংস

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দিতে হতদরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলো- মানবতা একতা ফাউন্ডেশন

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক

জনগণকে সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ : আইজিপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

ডিএমপির নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল