crimepatrol24
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় ‘প্রিয়াম ফিস এক্সপোর্ট লি.’ পরিদর্শন করলেন পুলিশ সুপার কানাই লাল সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
খুলনায় ‘প্রিয়াম ফিস এক্সপোর্ট লি.’ পরিদর্শন করলেন পুলিশ সুপার কানাই লাল সরকার

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার ‘প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’ পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় অংশগ্রহণ করেছেন।

আজ বুধবার, ইণ্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  আজ ১৯ অক্টোবর,২০২২ খ্রি.  বেলা ১টা ৩০ মিনিটে পুলিশ সুপার কানাই লাল সরকার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা এই ইউনিটের আওতাভুক্ত খুলনা জেলার রুপসা থানাধীন ‘প্রিয়াম ফিস এক্সপোর্ট লি.’ পরিদর্শন এবং ‘ওপেন হাউজ ডে’ সভায় যোগদান করেন।
তিনি কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। উক্ত কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমুহ ও সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন। এছাড়াও, শ্রমিকদেরকে মাস্ক ব্যাবহার করার জন্য উৎসাহিত করেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। তিনি শিল্প প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। পরিশেষে, তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শিল্প প্রতিষ্ঠানে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহায়তা কামনা করেন। কারখানা পরিদর্শনকালে এসএম মুরাদ (ডিজিএম, প্রিয়াম ফিস এক্সর্পোট লিঃ, চর রুপসা, বাগমারা, খুলনা) সহ কারখানার ঊর্দ্ধতন কর্মকর্তা কর্মচারী এবং আই পি-৬, খুলনার পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোঃ শাহাবুদ্দিন চৌধুরী ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান

ময়মনসিংহের গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২-উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২-উদযাপিত

পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

৯৯৯ নম্বরে ফোন দিয়ে ১০ মাসের শিশুকে উদ্ধার করলো ডোমার থানা পুলিশ

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

কালীগঞ্জ হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে এখন ডাক্তার বেশি

রংপুরে ছাত্র ইউনিয়নের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

New Styling Collections