crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেন্দ্র দখল করে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
এবার যদি কোথাও কেন্দ্র দখল হয়, তাহলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭০০ বডিওর্ন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরও যদি কেউ কোনো রকম এদিক-সেদিক করতে যায়, তাহলে কেউ ছাড় পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে, ৩ বা ৪ দিন পর হোক বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন সংক্রান্ত একটি মতবিনিময় সভা করেছি আমরা। এতে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিল, এতে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করেছি। তাদের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছি। এতে দেখা গেছে- তাদের প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস।’

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘ঝিনাইগাতির ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার, আমরা নিচ্ছি। এর জন্য যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এ ধরনের ঘটনার পর জড়িতরা এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এজন্য অনেক ক্ষেত্রে একটু সময় লাগে, তবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচনে আমরা সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। এতে সাংবাদিকদের ওপর হা*মলার কোনো ধরনের আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেনি। তবে ছোটখাট কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা নেই।’

নির্বাচনে ফলাফল ঘোষণার বিলম্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ফলাফল প্রস্তুত হয়ে গেলে ঘোষণা করে দেবে। এখন তো ফলাফল ঘোষণা সুবিধা, যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে। কোন প্রার্থী কত ভোট পেল, সাথে সাথেই এজেন্ট তা মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল মানুষ পেয়ে যায়, তা আপনারাও জানেন।’

এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ে সুগার মিলে চু’রি, আটক-২

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

দেলদুয়ারে আবাসিক মিটারে ১ মাসে বিদ্যুৎ বিল ১০ লাখ টাকা !

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাসিরনগরের ধরমন্ডলে আওয়ামীলীগের অফিস ভাঙচুর

নাসিরনগরের ধরমন্ডলে আওয়ামীলীগের অফিস ভাঙচুর

সরিষাবাড়ীতে বণিক সমবায় সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ

নীলফামারী ও ডিমলার দুই অপরাজিতা নারী পেলেন সম্মাননা