crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র খানজাহান আলী থানার অভিযানে হ’ত্যা মামলার আসামী গ্রেফতার, লুণ্ঠিত ভ্যান উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী কে গ্রেফতার ও লুণ্ঠিত ভ্যান উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খানজাহান আলী থানার মামলা নং-০৪, তারিখ-০৯/১০/২০২৪ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় গত ০৮ অক্টোবর ২০২৪ খ্রি. কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ কর্তৃক খুলনা জেলার ফুলতলা থানা পুলিশের সহায়তায় ফুলতলা বাজারস্থ জামিরা রোডের মোড়ল মার্কেটের সামনে থেকে আসামী মো. সুজন বিশ্বাস (৩১), পিতা-মো. আব্দুল হাই বিশ্বাস, সাং-থুকরা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-ইদা বাসোলিয়া, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিম সাকিব সেখ (১৯) এর লুণ্ঠন হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সুজন স্বেচ্ছায় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

উল্লেখ্য, গত ০৫ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যায় যাত্রীবেশে দুইজন লোক ভিকটিম সাকিব সেখ (১৯), পিতা-কামাল শেখ, সাং-হাজিগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এর ভ্যান রিজার্ভ ভাড়া নেয়। তারা দিঘলিয়া থানা এলাকা হতে ফুলতলা যাওয়ার কথা বলে কৌশলে খানজাহান আলী থানাধীন বাইপাস রোডে ফুলতলা হাউজিং এস্টেটের কাশবনের মধ্যে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা সাকিবকে গলায় গামছা দিয়ে ফাঁ’স দিয়ে হ’ত্যা করে কাশবনের পূর্বপাশের ড্রেনের মধ্যে ফেলে কলা পাতা দ্বারা ঢেকে দিয়ে ভিকটিমের ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। উক্ত মামলার অপর ০২ জন এজাহারনামীয় আসামী ০১. মোঃ জনি শেখ(২৫), পিতা-মোঃ ফারুক শেখ, সাং-পানিগাতী, পোস্ট-হাজিগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ০২. মোঃ আসাদুল শেখ(৩০), পিতা-মোঃ জলিল শেখ, সাং-বারাকপুর, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকেও গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

হোমনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন সেলিমা আহমাদ এমপি

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কোম্পানীগঞ্জের কৃতীসন্তান আজগর আলী

খুলনায় ৮ রাউন্ড কা*র্তুজসহ স*ন্ত্রাসী গ্রেফতার

নাসিরনগরে ঝরেপড়া রোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

হরিণাকুন্ডুতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা ও ছেলের দুলাভাইকে জরিমানা

কুমিল্লায় ‘জ্বীনের বাদশা’র ৩ সহযোগী শ্রীঘরে  

কুমিল্লায় ‘জ্বীনের বাদশা’র ৩ সহযোগী শ্রীঘরে  

পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নি’কাণ্ডে পুড়ে গেল টিসিবির পণ্য

সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান সালেহ মোহাম্মদ তানভীর