crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৮ ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ২:৩৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম : সোমবার দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে বিএসটিআই ।নির্ধারিত মাপের চেয়ে ছোট আকারের ইট তৈরী ও বিক্রয়ের দায়ে ৮ জন ইটভাটা মালিককে ৪লাখ টাকা জরিমানা করেছে। 

ইটভাটা গুলো- কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের এমএফবি ব্রিকস, জুগিয়া এলাকার মাহবুব আলমের এমএসকে ব্রিকস, একই এলাকার শরিফুল ইসলাম খোকনের কেএইচ ব্রিকস, শাহাবুল আলমের সিক্স/পি ব্রিকস, সিহাব উদ্দিনের এনবিসি ব্রিকস, সিহাব উদ্দিনের এএসএসবি ব্রিকস, ইমাম আজাদের এমআইএইচ ব্রিকস ও আশরাফুল প্রামাণিকের কেএবি ব্রিকস। 
এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ফিল্ড ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, ইট তৈরীর জন্য বিএসটিআই নির্ধারিত একটি মাপ রয়েছে। প্রত্যেকটি ইটভাটাকে এই নির্ধারিত মাপ অনুসারে ইট তৈরি করতে হবে। বিএসটিআই নির্ধারিত ইটের মাপ হচ্ছে, দৈর্ঘ্য-২৪ সে.মি, প্রস্থ-১১.৫ সে.মি এবং উচ্চতা-৭ সে.মি। তবে দৈর্ঘ্যে +/- ৬ মি.মি, প্রস্থে +/- ৫ মি.মি. এবং উচ্চতায় +/- ২ মি.মি. কম/বেশি হতে পারে।কিন্তু অভিযুক্ত ইটভাটায় অভিযানকালীন নির্ধারিত মাপের উচ্চতার মাপ সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক ৮টি ইটভাটা মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরো জানান, জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দিক নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজীলাত

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দিতে বেদখলকৃত বলদাখাল পুনরুদ্ধার কাজের উদ্বোধন করলেন সুবিদ অলী ভূঁইয়া এমপি

চাকরির দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

রংপুর সিটিতে সোয়া লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নাসিরনগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

করোনার কারণে পঞ্চগড়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিল প্রশাসন