crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ার কুমারখালীতে নার্স বিলকিস হত্যার ঘটনায় প্রেমিক জসিম গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে নার্স বিলকিস হত্যার ঘটনায় প্রেমিক জসিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নার্স বিলকিস হত্যায় গ্রেফতারকৃত তারই এক সহকর্মী ও প্রেমিক জসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ।

গত বুধবার(২১শে আগস্ট) দুপুরের দিকে আদালতে দেওয়া এক জবানবন্দিতে সহকর্মী ও পরকীয়া প্রেমিক জসিম জানান, বিলকিসের সাথে তার এবং উজ্জল নামের আরও এক সহকর্মীর গভীর সর্ম্পক ছিল। তারা তিনজনই একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

মঙ্গলবার(২০শে আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে বিলকিসের বস্তাবন্দী গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে শহরের হাসপাতাল মোড় এলাকায় ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিল। হত্যার ঘটনায় তার স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযান চালিয়ে পুলিশ কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকা থেকে জসীম উদ্দিন (৩২) নামে একজনকে গ্রেফতার করে। বিলকিস যে প্রতিষ্ঠানে চাকরী করতেন, জসীম একই প্রতিষ্ঠানে চাকরী করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিলকিসের সাথে জসীমসহ উজ্জল নামে আরও একজনের গভীর সর্ম্পক ছিল। তারা তিনজনই একই প্রতিষ্ঠানের। এই সর্ম্পক নিয়ে বিলকিসের সাথে জসীমের বিরোধ দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে জসীম বিলকিসকে নিয়ে জগতি ক্যানেল পাড়ে বেড়াতে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বিলকিসকে আঘাত করে জসিম। মারা গেলে তাকে বস্তাবন্দী করে ক্যানেলের পানিতে ভাসিয়ে দেয়।

ওসি আরও জানান , বুধবার দুপুরে জসিমকে কুষ্টিয়ার আদালতে নেওয়া হয়। আদালতে ১৬৪ ধারা মোতাবেক হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জসীম এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

পাকুন্দিয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাম্য হ*ত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে: প্রধানমন্ত্রী

সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে নাঃ মন্ত্রিপরিষদ সচিব

সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে নাঃ মন্ত্রিপরিষদ সচিব

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে ৪০ জন আহত

এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত কর্নেলের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এলাকাবাসীর গণঅভিযোগ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা