crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ার আবরার ফাহাদ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম : কিছু কুলাঙ্গারদের নির্ষাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তৃতীয় জানাজা শেষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদে ফাহাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার রাত ১০টার দিকে বুয়েট ক্যাম্পাসে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ বাবা বরকতুল্লাহর কাছে হস্তান্তর করে পুলিশ। রাতেই তিনি সন্তানের মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। শিবির সন্দেহে ছাত্রলীগের কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

নিহত ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পেলেন ইসরাত আহমেদ

পাবনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন, আটক- ৪

চকরিয়ায় ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

হোমনায় জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

ডোমারে পুত্রবধূ’র ধ’র্ষণ মামলায় শ্বশুর কারাগারে!