crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় দেশীয় অ*স্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লায় দেশীয় অ*স্ত্র-শস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পুলিশ নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীতে অপরাধ দমন কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম শুক্রবার নগরীর হাউজিং এস্টেট সংলগ্ন কেটিসিসি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ দেশীয় অ*স্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অ*স্ত্র, চা*পাতি, চাইনিজ কু*ড়াল ও হ*কিস্টিক উদ্ধার করে ।

গ্রেফতার ব্যক্তিরা হলো- রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭), সাইমন (১৮)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ‘গ্রেফতারদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই: সেনা সদরের ব্রিফিং

ঝিনাইদহে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ

হোমনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ

নাসিরনগরে তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইদ উপহার বিতরণ

ডোমারে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার প্রতিবাদ

দাউদকান্দিতে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজধানীতে ‌শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেফতার

আটোয়ারীতে কমিউনিটি ক্লিনিকে অর্থ ছাড়া মিলছে না স্বাস্থ্যসেবা