crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২০ ৯:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ডা. আইরিন পারভীন (৪৫) নামে একজন নারী চিকিৎসক মারা গেছেন। তিনি ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দিবাগত গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. আইরিনের স্বামী ও জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. আজিজুর রহমান সিদ্দিকী ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সিদ্দিকী জানান, কুমিল্লায় করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রীকে ঢাকার বিএসএমএমইউ’র কোভিড আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। রবিবার জেলার আদর্শ সদর উপজেলার রত্নবতী গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে ডা. আইরিনের মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুর দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্ব থেকে জীবিত নবজাতক উদ্ধার

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্র হ’ত্যার ঘটনায় ৫ জনের ফাঁ’সি

জগন্নাথপুরে ৩ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরছেন

পঞ্চগড়ে ডি-সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহবুবসহ আরও ১১ জন করোনায় আক্রান্ত

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৩ 

রংপুরের কাউনিয়ায় বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত