crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় এক দিনে করোনায় অক্রান্ত ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০২০ ৫:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আজ শুক্রবার কুমিল্লায় করোনায় অক্রান্ত হয়ে এক দিনে মারা গেছেন পাঁচজন। এ দিন আরও ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অর্ধেকই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন আজ সন্ধ্যায় এ তথ্য জানান।
আজ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪১ জন, নাঙ্গলকোটে ১৭, দেবীদ্বারে ১৩, আদর্শ সদরে ৮, লালমাইয়ে ৬, সদর দক্ষিণে ৩, মুরাদনগরে ২ এবং দাউদকান্দি, লাকসাম ও চৌদ্দগ্রামে ১ জন করে। এ দিন কোনো রোগী সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে দেবীদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় একজন করে পাঁচজন মারা গেছেন।
কুমিল্লা জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন। মারা গেছেন ৭১ জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ও সদ্য বিদায়ী কুমিল্লা জেলা সিভিল সার্জন চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, কুমিল্লা জেলায় করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও অন্তত ১০টি উপজেলায় সংক্রমণের মাত্রা দ্রুতই বাড়ছে। এখানকার কমিউনিটিতে এটি ঢুকে পড়েছে। শুক্রবার পাঁচজন মারা গেছেন। ভয় নয়, সাহস নিয়ে করোনা মোকাবিলা করতে হবে। নিজেদের সতর্ক হতে হবে। সবাই সতর্ক হলে সংক্রমণ কমবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর খবর শুনে আরেক বন্ধুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু !

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের ১৮ কোটি মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়ানোর বিকল্প নেই

শিক্ষানবীশ আইনজীবী রনি’র উপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে ৪৪০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরগঞ্জ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার মনোনয়ন পত্র দাখিল

শৈলকুপায় একের পর এক বিষধর সাপের দংশনে মৃত্যু বেড়েই চলেছে, ২০ দিনে ৬জনের মৃত্যু!

নীলফামারী প্রিমিয়ার ক্রিকেট লিগে শাহীপাড়া ক্লাব চ্যাম্পিয়ন