crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা প্রশাসক সোহানা নাসরিন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে যান। কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং বন্দিদের পুনর্বাসনমূলক বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় তিনি বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাবারের গুণগত মান, রান্নাঘরের স্বাস্থ্যবিধি এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিত তদারকির নির্দেশ দেন। পাশাপাশি অসুস্থ বন্দিদের যথাসময়ে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং নির্ধারিত মান অনুযায়ী পুষ্টিকর খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম আরও কার্যকর, মানবিক ও সেবামুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে সংবাদ সম্মেলন

ডোমারে প্রজেক্ট ক্লোজিং সভা অনুষ্ঠিত

পুলিশের অনুদান পেল জামালপুরের সন্তান করোনায় মৃত দুই পুলিশ পরিবার

পঞ্চগড়ে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ১

পঞ্চগড়ে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ১

সাঁথিয়ায় মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময়

শৈলকুপায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সাগর-রুনিসহ সাংবাদিক হ*ত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের নির্দেশনায় সংবাদপত্র এজেন্ট ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গায় র‌্যাব-৬ এর হাতে আটক কুখ্যাত মাদক সম্রাট মিন্টু