crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে শহিদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহিদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রূহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে কিশোরগঞ্জবাসীর আয়োজনে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার অর্ধশতাধিক মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা রাখেন নীলগঞ্জ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা ইলিয়াস কাসেমী, মুফতি আব্দুল্লাহ সাদেক, তানভীর এনায়েত, সাইফ সিরাজ, কামরুল হাসান, মীর শহিদুল্লাহ ও হিসাম আবরারসহ অন্যান্য বক্তারা।

আলোচনায় বক্তারা শহিদ শরীফ ওসমান হাদী (রহ.)-এর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
কোরআন খতম শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা ইলিয়াস কাসেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জবাসীর আহ্বায়ক হামাদ ইসমাইল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিয়ানে দেড় কেজি গাঁজাসহ এক মহিল মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিয়ানে দেড় কেজি গাঁজাসহ এক মহিল মাদক ব্যবসায়ী আটক

ডোমারে হোটেলের পাওনা টাকা চাওয়ায় শিশু শ্রমিককে পিটিয়ে আহত

কালীগঞ্জ হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে এখন ডাক্তার বেশি

ভ্যাকসিন আসার পূর্বে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে জোর দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডোমারে সাংবাদিক জাকির প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মহিলা গ্রাম পুলিশের ঠাং ভেঙ্গে দিয়েছে মাদকসেবীরা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৩ টি চো’রাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২

কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড বিতরণ, উপকৃত হবেন শত শত পরিবার

বাদল কুমার হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে ঘরবন্দি নির্মল-প্রীতি দম্পত্তি

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন