crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১৪ জন বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদকদ্রব্যের বিস্তার রোধ, স*ন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী আগামী দিনগুলোতেও বিশেষ অভিযান চলবে বলে জানানো হয়েছে।
একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তারাকান্দা – শ্যামগঞ্জ সড়কের বে’হাল দশা, জ’নদুর্ভোগ চরমে

তারাকান্দা – শ্যামগঞ্জ সড়কের বে’হাল দশা, জ’নদুর্ভোগ চরমে

ডোমারে মাদ্রাসাছাত্র সবুজ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নুসরাত হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড

মহেশপুরে লকডাউন ঘোষণা

হিফজুল কোরআন প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া হাফেজ সালমান ফারসীকে সম্মাননা প্রদান

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

ডোমারে হেরোইন ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার

৩ শর্তে দেওয়া যেতে পারে পিতৃত্বকালীন ছুটি : স্বাস্থ্য উপদেষ্টা

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের যোগ্য ও ত্যাগী সভাপতি আকরাম হোসেন