crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

 

‎মোঃ আল আমিন, ‎কিশোরগঞ্জ থেকে।।
‎কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। দুপুরে নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি ভবনের পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‎কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ার আবরার ফাহাদ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

প্রধানমন্ত্রী বাঁশি ফু দিয়ে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন

ডোমারে মৃত্যু দাবির চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহিদদের স্মরণে পুঠিয়ার শিবপুরে দোয়া ও আলোচনা সভা

ঘোড়াঘাটে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধি আবশ্যক