crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের রথখলায় জেলা বিএনপির কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়।

পরে রথখলা, জলসা মার্কেট, বড়বাজার, ইসলামী সুপার মার্কেট, তিনপট্টি ও পুরান থানাসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। সামাদ প্লাজার সামনে বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পানেল, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ডিম, মাছ, মাংস ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে নিত্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়মিত বাজার তদারকি, সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

বিদেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় কমছে দাম

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী

কেএমপি’র অভিযানে ‘ইয়াবা’সহ গ্রেফতার-১

ঘুষের জন্য দূর্গাপুরে দিনমজুরের পা ভেঙে দেওয়া সেই এএসআই ক্লোজড

রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

তথ্য অধিদফতরের বার্তা

ঘোড়াঘাটে আবাসিক হোটেলের মালিকসহ তিনজনের কারাদণ্ড