crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জে ৫ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা রোভার-এর উদ্যোগে আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোর মেলা স্কাউট ভবনে গিয়ে শেষ হয়।

পরে স্কাউট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্কাউটের সেক্রেটারি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও জেলা স্কাউটের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, মাওলানা আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং কিশোরগঞ্জ স্কাউটের উপপরিচালক গাজী খালেদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় অধ্যাপক মোঃ রমজান আলী আগামীতে সাম্য, সামাজিক মর্যাদা ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে স্কাউট সদস্যদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনগণকে সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ : আইজিপি

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন 

হরিণাকুন্ডুতে দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা, দুর্ভোগ এলাকাবাসীর

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬, মৃত্যু ২

কর্মহীন মানুষের পাশে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মহেশপুরের সেই কোটিপতি নাইটগার্ড তরিকুলের দৌড়ঝাপ শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ১৫১

ময়মনসিংহের গৌরীপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত