crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জা*ল টাকার চক্রের সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৭, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে জা*ল টাকাসহ এক চক্রের সক্রিয় সদস্য মো. আতিকুর রহমান (৩২)–কে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে জব্দ করা হয় ছয়টি এক হাজার টাকার ও দুটি পাঁচশ’ টাকার জা*ল নোট।

রেলওয়ে পুলিশ জানায়, আতিকুর দীর্ঘদিন ধরে একটি সক্রিয় জাল টাকা চক্রের সঙ্গে যুক্ত। তিনি ‘জাল টাকা’ ও ‘জাল টাকার ডিলার পয়েন্ট’ নামের দু’টি ফেসবুক পেজের মাধ্যমে চক্র পরিচালনায় ভূমিকা রাখছিলেন। চক্রটি ফেসবুকের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট দামে জাল নোট সরবরাহ করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর জানিয়েছে, সে প্রায় এক বছর ধরে কুমিল্লা শহরের চকবাজার এলাকার এক কারবারির কাছ থেকে ১২ হাজার ৫শ’ টাকায় ৫০ হাজার টাকার জাল নোট কিনে এনে বিভিন্ন দোকানে ছড়িয়ে দিত। সাধারণত সন্ধ্যার পরে কেনাকাটার সময় এসব নোট খরচ করত, যাতে জাল টাকা শনাক্ত করা কঠিন হয়।

পুলিশ আরও জানায়, চক্রটি অনলাইনের মাধ্যমে অত্যন্ত সংগঠিতভাবে কাজ করছিল। তাদের কাছ থেকে সাধারণ মানুষ যেন প্র*তারণার শিকার না হয়, সে জন্য পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রেলওয়ে থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে বিধবার বসতভিটা দখলে প্রতিবাদকারী তিন যুবলীগ নেতাকে মাদক মামলায় জডিয়ে গ্রেফতার

জামালপুরে বিচারকের বাসায় চু*রির ঘটনায় আরও ৫জন গ্রেপ্তার

নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে নতুন অর্জন বাংলাদেশের

ভূমি মন্ত্রণালয়ের সচিবের শুভেচ্ছায় সিক্ত হলেন মধুপুরের এসিল্যাণ্ড এম.এ.করিম

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হ*ত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

শৈলকুপায় নীতিমালা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়ে এমপিও’র সুপারিশ

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার