crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
রোববার (২৮ জুন) সকাল ৯ টায় কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজিবুর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ) ডা. মীর নুর-উস-সাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রমের উদ্বোধন করেন।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দেবীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের শুভ উদ্বোধন

কেএমপি’র অভিযানে ‘মাদক’সহ গ্রেফতার-৫

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে ১৪৪ ধারা জারি, কার্যক্রমে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো জিয়াউল আহসানকে

পঞ্চগড়ে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার