crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার পৃথক তিনটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী ও দুই পুরুষ কৃষক।

প্রথম ঘটনা ঘটে সকালে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে। সকাল ৮টার দিকে ধান শুকানোর সময় বজ্রপাতের শিকার হন ফুলেছা বেগম (৬৫)। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কেওয়ারজোড় এলাকার বাসিন্দা এবং মৃত আশ্রাব আলীর স্ত্রী। এ সময় বাড়ির পাশের হাওরে ধানের খড় শুকাতে ব্যস্ত ছিলেন ফুলেছা বেগম। আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ্বাস জানান, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করেছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অষ্টগ্রাম উপজেলায় পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে হালালপুর হাওরে ধান কাটছিলেন ইন্দ্রজীত দাস (৩৬)। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে।

একই সময়ে অষ্টগ্রামের খয়েরপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান স্বাধীন মিয়া (১৪)। তিনি খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে হাওরাঞ্চলে আবহাওয়া প্রতিকূলে রয়েছে। ধান কাটা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে গেছে। প্রতিদিন সকাল ও দুপুরের দিকে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।

প্রশাসন ও বিশেষজ্ঞরা কৃষকদের হাওরে কাজের সময় সতর্ক থাকার এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে সুপ্রিমকোর্টের চিঠি

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

ফরিদুল হক খান দুলাল এমপিসহ করোনায় সুস্থ হলেন আরও সাত নেতৃবৃন্দ

খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে ধোঁয়াশা!

হোমনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

রংপুর নগরীর বাবুখাঁ বালাপাড়ায় শ্বশুরের যৌ*ন লালসার শিকার পুত্রবধূর রহস্যজনক মৃত্যু

পাবনায় শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় ৩০ জনের জামিন বাতিল

ঝিনাইদহের স্ত্রীর অধিকারের দাবিতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অবস্থান

কোভিড-১৯ টিকা নিয়ে গুজবে কান দিবেন নাঃ ফজলে নূর তাপস