crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হ*ত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

 

আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই ঝর্ণা আক্তারকে তার স্বামী নি*র্যাতন করতেন। ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় বাবার বাড়িতে রান্না করার সময় স্বামী ইসমাইলের সঙ্গে ঝর্ণার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল ছু*রি দিয়ে ঝর্ণা আক্তারকে আঘাত করেন।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ঝর্ণাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ৫০০ পিস ই’য়াবাসহ মা’দক কা’রবারি গ্রেফতার

হোমনায় ৫০০ পিস ই’য়াবাসহ মা’দক কা’রবারি গ্রেফতার

নাসিরনগরে কুটির শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

বঙ্গোপসাগরে র‌্যাব-১৫ এর অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার ,৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আবু সায়েম

নাসিরনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শৈলকূপায় আলোচিত সেই ১২ দিনে ৪ খুন, গ্রেফতার হচ্ছে না আসামিরা, এলাকাজুড়ে আতঙ্ক!

শৈলকূপায় আলোচিত সেই ১২ দিনে ৪ খুন, গ্রেফতার হচ্ছে না আসামিরা, এলাকাজুড়ে আতঙ্ক!

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ