crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭ শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৮, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ
কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭   শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সদ্য জাতীয়করণকৃত ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৈধ অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর না করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিদ মন্ডলের স্বাক্ষরে বেতন না দিতে রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখা ব্যবস্থাপককে চিঠি দেন। ফলে গত মাস থেকে কলেজের ১০৭ জন শিক্ষক কর্মচারী বেতন তুলতে পারছেন না। বুধবার দুপুরে মুঠোফোনে এ খবর নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। এদিকে বেতন বন্ধ হয়ে যাওয়ার কারণে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীরা ফুঁসে উঠেছেন। কয়েকদিন ধরেই তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিদ মন্ডলের কক্ষে হৈ চৈ করছেন। ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিদ মন্ডল এখন জনরোষ থেকে বাঁচার জন্য শিক্ষক কর্মচারীদের এড়িয়ে চলছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সহাকারী পরিচালক আব্দুল কাদের সাক্ষরিত (কলেজ-৩) চিঠি সুত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন ১০৩২/১৬ রায় মোতাবেক কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বরখাস্ত আদেশ প্রত্যাহারপুর্বক তাকে চাকরীতে পুর্নবহাল করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়। কিন্তু অধিদপ্তরের সেই আদেশ তিনি প্রতিপালন না করে টালবাহানা করেন। এ কারণে মজিদ মন্ডলের স্বাক্ষরে শিক্ষক- কর্মচারীদের আর কোন বেতন না দিতে রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখা ব্যবস্থাপককে চিঠি দেন।

শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, গত মাসে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের কোন বেতন সীট আসেনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, বেতন বন্ধ হয়নি। অধ্যক্ষ মাহবুবুর রহমান শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে একটি আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে ডিজি অফিস থেকে বলেছে মজিদ মন্ডলের স্বাক্ষরে যেন বেতন না দেওয়া হয়।সেই কারণে চেকে স্বাক্ষর করেও কাজ হচ্ছে না। এ জন্য আমরা স্বাক্ষরও করছি না। ডিজির চিঠির বাইরে ব্যাংক ম্যানেজারও কাজ করতে পারছে না। এখন সব কিছুই বন্ধ আছে বলে নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান।

তথ্য নিয়ে জানা গেছে, ১০৭ শিক্ষক- কর্মচারীর বেতন সাময়িক বন্ধের পর সদ্য জাতীয়করণকৃত এই কলেজটি নানাবিধ ঝুঁকির মধ্যে পড়েছে। খুব শীগ্রই দুদক থেকে আর্থিক দুর্নীতিসহ জাল পত্রিকা তৈরি করে কোটি কোটি টাকার বিনিময়ে ১৫ জনের চাকরী প্রদানের বিষয়টি তদন্তে নামছে। আব্দুল মজিদ মন্ডলকেও সাময়িক বরখাস্ত করা হতে পারে এমন আভাস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র।

বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের কাছে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ঘাঘট নদী খনন, ভূমিদস্যুদের অবৈধ বালু উত্তোলন বন্ধ ও রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হোমনায় প্রশাসনের শারীরিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রয়ের জন্য খোলা জায়গা পরিদর্শন

প্রতি বছরের ন্যায় এবারও শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তামাক কোম্পানির প্রলোভনে যুব সমাজ: মাদক বিরোধী প্রচারণায় এসপপিকের মানববন্ধন 

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ

আন্তর্জাতিক গু’ম দিবস উপলক্ষে কুমিল্লায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক গু’ম দিবস উপলক্ষে কুমিল্লায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় শ্রমিক শক্তি’র নির্বাচনী পর্যালোচনা অনুষ্ঠিত