crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রাম থেকে নিখোঁজের ১৭ দিন পর কেয়া খাতুন নামের এক কিশোরী বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মাঠের একটি কলাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেয়া খাতুন উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। সে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্বজনরা জানান, প্রায় ৪ মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে বাড়িতেই ছিল। গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে বাড়ী থেকে সে নিখোঁজ হয়। তারপর থেকে কেয়া খাতুনের কোন খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে দাদপুর গ্রামের মাঠে তার অর্ধ-গলিত লাশ পাওয়া যায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, কলা ক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কী কারণে ও কীভাবে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিক্ষণে অনুক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য:আইজিপি

পাকুন্দিয়ায় বজ্রপাতে এক ব্যবসায়ী নিহত

জুড়ীতে থামছেনা টিলা কাটা, ঝুঁকিতে ঘড়বাড়ি

৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধি

কালীগঞ্জে জ্বীন তাড়ানোর নামে বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

হোমনা ফায়ার স্টেশন পরিদর্শন করলেন উপসচিব মোজাম্মেল হক

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

কেএমপি’র অভিযানে ডা’কাতি হওয়া মালামাল, নগদ টাকা ও দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার-২

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত