crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাতারে বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ জায়গায় অবস্থানের আহ্বান বাংলাদেশ দূতাবাসের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

 

কাতারের দোহার বাংলাদেশ দূতাবাস
কাতারের দোহার বাংলাদেশ দূতাবাস

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

শনিবার, (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বিশ্ব উৎপাদনশীলতা দিবস পালিত

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ

ডোমার মাহিগঞ্জ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা দিবস পালন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ১

জুড়ীতে বনভূমি দখল করে ফিশারী নির্মাণের অভিযোগ, চলাচলের ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাদুল্লাপুরে মহামারী করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ গ্রেফতার

কবরের আজাব হতে রক্ষা পাওয়ার আমল

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

জামালপুরে চিকিৎসককে লা*ঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সময়সূচির গরমিল