crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২০ ৩:৪২ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ও দুপুরে তাদের মৃত হয়। মৃত দু’জন হলেন-কালীগঞ্জের ঘোপপাড়া গ্রামের বাসিন্দা শুকুর আলী (৫৫) এবং শৈলকুপার কেষ্টপুর গ্রামের মিল্টন সর্দারের স্ত্রী পারভীন আক্তার (৩২)। আলীর বড় ভাই খাইরুল ইসলাম জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (১৩ মে) রাতে ঢাকা থেকে বাড়ি আসেন আলী। অসুস্থতার জন্য বৃহস্পতিবার সকালে তাকে চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোরের দিকে তার মৃত্যু হয়। আলী ঢাকায় একটি মার্কেটের নৈশপ্রহরীর চাকরি করতেন। তার ডায়াবেটিস ছিল।

কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. সুলতান আহমেদ জানান, খবর পেয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, উপজেলার কেষ্টপুর গ্রামে করোনা উপসর্গ (জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে দুপুরে মারা যান পারভীন। খবর পেয়ে মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৃত দু’জনের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপি দারা প্রতিমন্ত্রী হওয়ার আনন্দে পুঠিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জান্নাত লাভের কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

ময়মনসিংহে ট্রাকের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহী নি’হত

সৈয়দপুর বিমানবন্দরে ই’য়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

সৈয়দপুর বিমানবন্দরে ই’য়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

ঘোড়াঘাটে নিত্যপণ্যের লাগামহীন মূল্যে দিশেহারা মানুষ

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইদহের কৃতীসন্তান শামীম আরা নিপা

বিরলে ভ্যান চালককে হ*ত্যা করে ভ্যান ছি*নতাই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন

দাউদকান্দিতে “মানবিক দাউদকান্দি” সংগঠনের উদ্যোগে অসহায়দের জন্য ফ্রী বাজারের ব্যবস্থা