crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ

                                      আইজিপি’র শোক প্রকাশ
ক্রাইম পেট্রোল ডেস্ক:  করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার, মো. সো‌হেল রানা,এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স),বাংলা‌দেশ পু‌লিশ এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছেন।
প্রেস নোটে জানানো হয়েছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৫ জুলাই) গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন) । গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
 মোঃ আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ (১৬ জুলাই) বিকাল ৩টায় তার গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি আজ এক শোকবার্তায় বলেন, মোঃ আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

কোনোভাবেই বেপরোয়া গাড়ি চালানো যাবে না: সেতুমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

হোমনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কর্মহীন মানুষের পাশে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা-মনি সেইভ দ্যা চিলড্রেন এর ২ বছর মেয়াদী এনসিএসপি প্রোগ্রাম সম্পন্ন

হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী  ২০২৮ জন, অনুপস্থিত ১৩ জন

হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ২০২৮ জন, অনুপস্থিত ১৩ জন

কোটচাঁদপুরে আগুনে ৬টি দোকান ভস্মীভূত, বিশ লক্ষাধিক টাকার ক্ষতি!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৮ম দিনেও রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৮ম দিনেও রাজপথে অবস্থান শিক্ষকদের!