crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করিমগঞ্জে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

 

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
‎কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন মিয়া (৪০) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তিনি চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিন শিশুসন্তানের জনক। আহত খোকন মিয়া একই এলাকার সাইদুর রহমানের ছেলে।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে হেলিমসহ কয়েকজন শ্রমিকের একটি দল পাশের বিলে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ মেঘলা আকাশে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হেলিম গুরুতর আহত হয়ে পড়েন। পাশে থাকা খোকন মিয়াও বজ্রপাতে সংজ্ঞাহীন হয়ে যান।

‎পরে সঙ্গে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য: ড. হাছান মাহমুদ

এলপি গ্যাসসহ সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বাম জোট’র বিক্ষোভ সমাবেশ

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময় জানালেন তথ্য উপদেষ্টা

ডোমারে মাদক ব্যবসায়ী রুপা হে’রোইনসহ ফের গ্রেফতার

ঘাটাইলে স্বপ্নের সেতু থেকে লাফ দিয়ে ২ শিক্ষার্থী নিখোঁজ, ১ জন উদ্ধার

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটার দুর্নীতির বিষয়টিতে দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

হোমনায় সাবেক প্রধান শিক্ষককে গণসংবর্ধনা প্রদান