crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরগঞ্জ হাসপাতালে সিলিং ফ্যান পড়ে রোগী আ’হত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান খুলে পড়ে সাহেদা খাতুন নামের এক মহিলা রোগী আ’হত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পুরাতন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাহেদা খাতুন মঙ্গলবার সকাল ১১টার দিকে টাইফয়েড জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। প্রচন্ড জ্বরে রাতে খাবার ও ওষুধ খেয়ে হাসপাতালের বিছানায় শোয়ার পর একটু গরম অনুভুত হওয়ায় পাশে থাকা স্বামীকে ফ্যান ছাড়তে বলেন। স্বামী ফ্যানের সুইচ দিতেই ফ্যানটি রোগীর ডান পায়ের উপর পড়ে গিয়ে ব্যথায় পা ফুলে যায়। এসময় ফ্যান পড়ার বিকট শব্দ হলে পাশে থাকা অন্যান্য রোগীরা দৌড়াদৌড়ি শুরু করেন।

রোগী সাহেদা খাতুনের স্বামী সাহেদ আলী জানান, ‘অসুখ বালা করনের লাইগগা রোগীরে হাসপাতালে ভর্তি করাইলাম, অহন ফেন পইড়া পাউডাত আবার দুক্ষু পাইছে, ফুইল্লাও গেছে। কী আর করন কপালে আছিন।’

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিব জানান, ‘ফ্যান পড়ে গিয়ে ব্যথা পাওয়া রোগীকে দেখেছি। ডান পায়ে ব্যথা পেয়েছে। এটি একটি দু’র্ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সমবেদনা জানাই।’

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী জানান, ‘ফ্যান খুলে পড়ার বিষয়টি শুনার পরে (২৯ মার্চ) বুধবার সকালে ইলেক্ট্রিশিয়ান দিয়ে অন্যান্য ফ্যান গুলো মেরামত করা হয়েছে। ফ্যানগুলো অনেক পুরাতন এজন্য এমন দু’র্ঘটনা ঘটেছে। আশা করছি, এমন আর হবে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

মিঠাপুকুরে শ্বশুর- জামাতা’র ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃ’ত্যু, গ্রেফতার ৩

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

১ লাখ রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার

টাকার অভাবে ঝিনাইদহ সদর হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথী

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

হোমনায় ‘উগ্র হিন্দুত্ববাদী স*ন্ত্রাসী সংগঠন ইসকন’ নিষিদ্ধের দাবি

নীলফামারীতে চোর চিনে ফেলায় ব্র্যাককর্মী খুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত আবুল খায়ের আব্দুল্লাহ

ডোমার চাঁন্দখানায় পারিবারিক দ্বন্দ্বের কারণে মসজিদের নির্মাণ কাজ বন্ধ