crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইস্তফা দিলাম, জীবনে আওয়ামী লীগের রাজনীতি করব না’: কামাল আহমেদ মজুমদার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকে অব্যাহতি নিয়েছি। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক।’

সোমবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

এদিন কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। ১০টা ৭ মিনিটে এজলাসে আসেন বিচারক। এরপর কাফরুল থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়।

শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন।

এসময় কামাল আহমেদ মজুমদার আক্ষেপ করে বলেন, ‘আমার ৭৬ বছর বয়স। আমার চোখে সমস্যা। ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ-খবর নিতে পারছিনা। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। কারাগারে ডায়াবেটিসের চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরিফও দেওয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার ওপরে জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরিফ দেওয়া হোক।’

এসময় বিচারক বলেন, ‘আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর।’

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর মেডিক্যালে করোনা ইউনিট বন্ধের দাবিতে নার্সদের আন্দোলন,পরিচালকের কার্যালয় ঘেরাও

সারা দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪৩

ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন

ডোমারে আইএফআইসি ব্যাংক উপ-শাখার শুভ উদ্বোধন

ডোমারে আইএফআইসি ব্যাংক উপ-শাখার শুভ উদ্বোধন

জামালপুরে আবারও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, পানিবন্দি হাজারো মানুষ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ব্রহ্মপুত্র নদের পরিবেশগত সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত হোম কোয়ারেন্টাইনে, শৈলকুপায় করোনার মধ্যে কর্মস্থলে না থাকায় ২ কর্মকর্তাকে শোকজ

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত হোম কোয়ারেন্টাইনে, শৈলকুপায় করোনার মধ্যে কর্মস্থলে না থাকায় ২ কর্মকর্তাকে শোকজ

হোমনা পৌরসভা নির্বাচন আ’লীগ ও বিএনপির একক প্রার্থীসহ মেয়র পদে-০৩, কাউন্সিলর পদে-৪০ ও সংরক্ষিত পদে-১২জনের মনোনয়নপত্র দাখিল

পুঠিয়ায় পোল্ট্রি ফার্মে অ’গ্নিকাণ্ড

পুঠিয়ায় পোল্ট্রি ফার্মে অ’গ্নিকাণ্ড