crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আমেরিকার সঙ্গে আ’লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই।’

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন পথ হারিয়ে দিশেহারা। দুই সেলফিতেই বাজিমাত। এক সেলফি দিল্লি আরেক সেলফি নিউইয়র্কে। কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি। তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকারও দিল্লির দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারও সঙ্গে নাই, সবার সঙ্গে বন্ধুত্ব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নি’ষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষ’ড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। শেখ হাসিনা এমন ভারসাম্য করেছেন, আর কোনো চিন্তা নাই। নির্বাচন যথাসময়ে হবে, খেলা হবে। অক্টোবর থেকে শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করতেছে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হু’মকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চু’রি, লু’টপাট, ষ’ড়যন্ত্র ও স’ন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দু’র্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠাকুরগাঁও নিখোঁজের ১৮ ঘণ্টা পর দুই সন্তান ও মায়ের হাত বাঁধা লা’শ উদ্ধার

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

হোমনায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে বখাটে যুবকের ২ মাসের জেল

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন

‘জয়বাংলা’ শ্লোগান না থাকলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

সুন্দরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবিতে বিক্ষোভ

মসজিদে লাশ বহনের জন্য খাটিয়া বিতরণ

এনএসআইয়ের নতুন ডিজি হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে : মার্কিন রাষ্ট্রদূত

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি