crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আবারও শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেলেন রংপুরের পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার পেয়েছেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে এটি তার পঞ্চমবারের মতো অর্জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) দুপুরে রংপুর রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে এ পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এর আগে করোনা সংক্রমণ ঝুঁকি রোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিআইজি দেবদাস ভট্টাচার্য রেঞ্জের সকল ইউনিটের সঙ্গে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিঙ-নির্দেশনা প্রদান করেন। সভায় রংপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদানের পর মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার কে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করেন। পরে তাকে পুরস্কার স্বরূপ সসম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এছাড়াও সভায় রংপুর জেলা পুলিশের মধ্যে গত আগস্ট মাসের কর্মকাণ্ডের পর্যালোচনায় রংপুর সদর কোতয়ালী থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ওসি সাজেদুর রহমানসহ পুলিশ পরিদর্শক ( নিঃ) শফিকুল ইসলাম শফিক এবং এসআই মনিরুজামান মনিরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারের অর্থে ব্যক্তিগত পুকুরে পার্ক নির্মাণ করলেন সরিষাবাড়ীর পৌর মেয়র

খান্দুরা দরবার শরীফের গাজী সৈয়দ আক্তারুল হোছাইনী (রহঃ) এর বার্ষিক পবিত্র ওরশ সম্পন্ন

নাসিরনগরে এবি ব‍্যাংকের এজেণ্ট ব‍্যাংকিং কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

বাইডেনের বিরুদ্ধে মামলা দায়ের

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

বাপসা সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

রংপুর মেডিক্যালে বকশিশ সিন্ডিকেটের কবলে চিকিৎসক, দুই কর্মচারী বরখাস্ত

হোমনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চকরিয়ায় রাতের আধাঁরে জায়গা দখল নিতে বোন ও ভগ্নিপতিকে বেদড়ক মারধর