crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন লুৎফুজ্জামান বাবর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

 

ফাইল ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক : বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এদিন শুনানি উপলক্ষে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত বাবরের বিরুদ্ধে দেওয়া সাত সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান। এরপর আদালতের এক প্রশ্নের জবাবে বাবর নিজেকে নির্দোষ দাবি করেন। একইসঙ্গে কোনো সাফাই সাক্ষ্য দেবেন না বলে জানান। এরপর আদালত আগামী ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য,  ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ১৯ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯

রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

গুনাহ মাফের আশ্চর্য আমল

গুনাহ মাফের আশ্চর্য আমল

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৭৩

নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি বন্ধ করতে ইভিএম ব্যবহার করা হবে : সিইসি

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা 

নোটিস

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে জমি জবর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতার স্ত্রী ও ছেলে- মেয়েকে কুপিয়ে আহত

দিনাজপুরে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনাসভা