crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৯ অক্টোবর) সিলেট পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এনসিপির প্রতীক নিয়ে তিনি বলেন, ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেওয়া যাচ্ছে না।’

পিআরের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘যেহেতু পিআর নির্বাচন হবে কি- হবে না তা রাজনৈতিক বিষয় তাই রাজনীতিবীদরা সিদ্ধান্ত নেবেন। এই বিষয় নিয়ে তার কোনো মত নেই।’

তিনি বলেন, ‘সকল বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না আশা করা যায়। অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। তবে নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে ক্যাম্পের এএসআই রাম প্রসাদ বরখাস্ত

লক্ষ্মীপুরে তেলের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা, আহত ৫, লুটপাটের অভিযোগ

পঞ্চগড়ে বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদ 

পঞ্চগড়ে বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদ 

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

গাইবান্ধায় গাইবান্ধা প্রতিদিন অফিসের লাইটিং বীলবোর্ড ভাংচুর

সরিষাবাড়ীতে লবণ সংকটের গুজব প্রচারে ৪ যুবকের কারাদণ্ড

ঘোড়াঘাটে মা’দক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

ডোমারে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার প্রতিবাদ

কুষ্টিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ