crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁ*তে চাঁ*দাবাজির অভিযোগে বিএনপি নেতা ও তার সহযোগী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
যৌথবাহিনীর অভিযানে যশোরের অভয়নগর উপজেলার আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান জনির বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অ*পহরণ করে মাটিতে পুঁ*তে নি*র্যাতন ও হ*ত্যার হুমকি দিয়ে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

আটক আসাদুজ্জামান জনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। সাবেক ইউপি সদস্য তুহিন অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জনি পলাতক ছিলেন। গত বছরের জুলাই মাসে নওয়াপাড়ার এক ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে অ*পহরণ করে অ*স্ত্রের মুখে জিম্মি করা হয়। চাঁ*দা না দিলে তাকে হ*ত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর তাকে বালুতে বুক পর্যন্ত পুঁ*তে রেখে কয়েক দফায় ৪ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামান জনিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে চলতি বছরের ৩ আগস্ট আসাদুজ্জামান জনিসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে জনির বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে থানায় মামলা হওয়ার পর আসাদুজ্জামান জনি পালিয়ে থাকলেও তার স্বজনরা তাকে নিরপরাধ দাবি করেছেন।

গত ১২ আগস্ট যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন জনির বোন মানিজারমিন ইলোরা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন যে, ‘একটি কুচক্রীমহল রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।’

তিনি আরও দাবি করেন, ‘ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু একজন চিহ্নিত প্র*তারক। তিনি জনি ও তার পরিবারের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা নাটক সাজিয়েছেন।’

প্রসঙ্গত, নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ এনে টিপুর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে গত ৩ আগস্ট অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।

আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মীনা দিবস উদযাপন

ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে মমিনুরের যোগদান

পঞ্চগড়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল, হাজারো মুসলিমের ঢল

৪২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় হোমনা থানাকে পুরস্কৃত করলেন আইজিপি

কাজিপুরে চো’রাই মোটরসাইকেলসহ আটক ৪

পাকুন্দিয়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৫ বখাটের কারাদণ্ড

শৈলকুপায় কৃষকদের ক্ষেতের ধরন্ত সবজি ফসল কেটে শত্রুতা, পুলিশ মোতায়েন

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু