crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>
সরকারিভাবে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বৈধ পারাপার বন্ধ থাকলেও অবৈধভাবে মানুষের পারাপার থেমে নেই। প্রতিদিন অবাধে মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকার বেশ কিছু গ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে বুধবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন হাসাদহ বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ৮ জন ও মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে একজনকে আটক করেছে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় উল্লেখ করেন, বুধবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুয়াডাংগা জেলার জীবনগর থানার হাসাদাহ বাসস্ট্যাণ্ড থেকে ৫ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদ এর স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মোঃ আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩), পীরগাছা গ্রামের মুনসুর আহমেদের ছেলে মোঃ সেলিম (৩৩) ও পারাপারের সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)। এদিকে মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে কুমিল্লার বাঁশগাড়ি গ্রামের মুকুলের স্ত্রী জলি খাতুনকে আটক করা হয়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

ইউএনও – ওসির নাম্বার ‘ক্লোন’ করে প্রার্থীদের কাছে ‘টাকা’ দাবি

মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

দীর্ঘ নয় বছরেও হত্যার বিচার হয়নি ঝিনাইদহের সাবেক চেয়ারম্যান শাহাজাহান সিরাজের

হোমনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নাসিরনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শপথ নিলেন নাসিরনগর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্যরা

পুঠিয়ার সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

সায়মা ওয়াজেদের উদ্যোগেই প্রতিবন্ধীরা আজ অন্ধকার থেকে আলোতে আসছেঃ তথ্যমন্ত্রী