crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২৫ বছর পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দেন।

গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় ঘোষণা করেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বিস্তারিত জানান সিরাজুল হক। বর্তমানে তিনি জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

সিরাজুল হক জানান, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপসহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হতো। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর নির্বাচনী এলাকার আয়তন বিবেচনায় তাঁকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চেক দেওয়া হয়। বরাদ্দের অর্থ বিতরণ ও কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।

সিরাজুল হকের ভাষ্য, ওই তহবিল থেকে ৫০০ থেকে ৬০০টি চেক দেওয়া হলেও এর মধ্যে মাত্র ১১টি চেক নিয়ে আপত্তি তোলে দুদক। এসব চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি পরে মারা যান। বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মারা গেছেন বলে জানান তিনি।

সিরাজুল হক মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে দীর্ঘদিন আদালতে হাজিরা দিতে হয়েছে এবং আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দীর্ঘ ২৫ বছর পর মামলার নিষ্পত্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কথামতো কাজ করলেন চকরিয়ার মেয়র মো.আলমগীর চৌধুরী

কেএমপি’র খুলনা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে হাট-বাজারগুলোতে পাটের দাম মণ প্রতি কমেছে ২০০ থেকে ৫০০ টাকা, হতাশ কৃষক!

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

ডোমারে কর্ণেল এর একমাত্র কন্যা পরিচয়ে অভিনব কায়দায় প্র’তারণার অভিযোগ

ডোমারে কর্ণেল এর একমাত্র কন্যা পরিচয়ে অভিনব কায়দায় প্র’তারণার অভিযোগ

হোমনায় বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

চকরিয়ায় মাটিতে ‘পুঁতে রাখা’ মৃত হাতিটি উদ্ধার

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণের উদ্বোধন

পুঠিয়ায় আইন প্রয়োগ করেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন