crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (৭ সেপ্টেম্বর) গত ২৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। এই ফরম কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সব সনদ ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদ পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুযায়ী ফরম ও কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি কপি মৌখিক পরীক্ষার দিনে বোর্ডে জমা দিতে হবে।

কমিশন জানায়, কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। পরীক্ষার সময়সূচি ঘোষণার পর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য প্রমাণপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে হবে।

পিএসসি আরও জানায়, গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজনে তারিখ পরিবর্তনের সর্বময় ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

মহেশপুরে মাদকাসক্ত যুবককে টাকা না দেওয়ায় মা ও নানীকে কুপিয়ে হত্যা !

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে ১৪শ’ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২১২

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে প্রয়োজন হবে গণভোট: ড. আলী রীয়াজ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক