crimepatrol24
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১৩ দিনেও মহেশপুরের ছেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক সোহাগের খোঁজ মেলেনি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
১৩ দিনেও খোঁজ মেলেনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত চিকিৎসক এএসএম সাইদ সোহাগের। সন্তানের সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে চলছে আহাজারি। দিন-রাত ছেলের ফেরার অপেক্ষা করছে মা-বাবা। কাঁদতে কাঁদতে যেন চোখের পানি শুকিয়ে গেছে তাদের। দিনরাত ছেলের ছবি নিয়ে কাঁদছেন তারা।

নিখোঁজ সোহাগ’র পিতা মশিউর রহমান জানান, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সোহাগ। ২৩ জুন রাতে তার কাছে ফোন আসে সোহাগ গুরুতর অসুস্থ। পিতা ফোন করলে তার সাথে অস্বাভাবিকভাবে কথা বলেন সোহাগ। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন বরিশালে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাননি। ২৬ জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ওই চিকিৎসকের বড় ভাই শামীম সরোয়ার। তারপরও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তার।

তার ভাই শামী সরোয়ার বলেন, সোহাগ নিখোঁজ হওয়ার পর আমরা বরিশালের বিভিন্ন স্থানে খোঁজ করেছি। তবুও তাকে পাওয়া যায়নি। সে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় তার রুম থেকে বের হয়ে যায়। কোথাও সোহা’র সন্ধান পেলে নিকটস্থ থানায় বা (০১৯৪৫-৬১৬৭৭১) এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিট্রনের কমিশনার সাহাবুদ্দিন বলেন, আমরা ছেলেটির উদ্ধারের জন্য সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

Fastest plane in the world

ঝিনাইদহে সুবিধাবঞ্চিতদের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান

ডিমলায় তিন ইউনিয়নের নির্বাচনে ১৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিটু

গাইবান্ধায় র‌্যাবের শীত বস্ত্র বিতরণ

উপজেলা প্রেস ক্লাব সরিষাবাড়ী’র নির্বাহী কমিটি গঠিত

রংপুর মেট্রো কর্তৃক আটক ২৪

সাগর-রুনিসহ সাংবাদিক হ*ত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন