crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১০ ডিসেম্বর নয়াপল্টনে অনুমতি দিলেও সমাবেশ করব, না দিলেও করব: গয়েশ্বর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
১০ ডিসেম্বর নয়াপল্টনে অনুমতি দিলেও সমাবেশ করব, না দিলেও করব: গয়েশ্বর

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ কোথায় হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে আমরা অনুমতি চেয়েছি। সেখানেই আমরা সমাবেশ করব। তারা (সরকার) যদি অপারগ হয়, তাহলেও করব। অনুমতি দিলেও করব, না দিলেও করব। অনুমতির অপেক্ষা করব না। মনে রাখতে হবে এ দেশটা আমাদের সবার।’

ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গয়েশ্বর সেখানে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নতুন কমিটির সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু, যুগ্ম মহাসচিব শামসুল ইসলাম, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শহিদ জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করতেন, ভোটাধিকার ও আইনের শাসনের বিশ্বাস করতেন। আমরা দেখছি , দেশে এসব কিছুই নেই।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে মাদকসহ আটক-৩

হোমনায় ৩৬ হাজার ৭শ’ ১৫ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

পুঠিয়ায় মহাপরিচালক ও পরিচালক পদ থেকে মাকসুদা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির শ্রদ্ধা

খাদ্য বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন জহিরহল ইসলাম

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে নাসিরনগরে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে নাসিরনগরে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ

নাসিরনগরে ১৫ কেজি গাঁ’জাসহ তিন নারী গ্রেফতার

ভোলায় ১০ কোটি টাকার শাড়ি ও ভারতীয় নাগরিকসহ আটক ১৫

রংপুর মেডিক্যালে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার, শনাক্তের জন্য যোগাযোগ করুন

পঞ্চগড়ে গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ী আটক