crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
হোমনায় সরকারিভাবে শুরু হয়েছে অভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান ও গম সংগ্রহ। আজ মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এর উদ্বোধন করেন। প্রতি কেজি নির্ধারিত ৩০ টাকা দরে প্রথম দিনে ৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, ওসিএলএসডি আবদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহম্মেদ জাকির, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটেটর খালেদ মোস্তাফিজ, উপজেলা ভূমি অফিসের কানুন গো মো. আবদুল করিম প্রমুখ।

ওসিএলএসডি আবদুর রহমান জানান, ‘সরকারিভাবে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলা থেকে ১২শ’ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আদ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে সহনীয় মাত্রা যাচাই এবং ডিজিটাল ওয়িং স্কেলের মাধ্যমে পরিমাপ করে সরাসরি তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে বোরো ধান এবং গম সংগ্রহ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন প্রার্থী

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর মেডিক্যালে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার, শনাক্তের জন্য যোগাযোগ করুন

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডোমারে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুরে মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত

রাতে নাসিরনগরে হঠাৎ মাইকে ‘করোনা মুক্তি‘র আযান-মিছিল

রাতে নাসিরনগরে হঠাৎ মাইকে ‘করোনা মুক্তি‘র আযান-মিছিল

কুষ্টিয়ার বটতৈল এর এক নবম শ্রেণির ছাত্র হারিয়ে গেছে