crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।

হোমনায় মুন্সী পলাশ(২৫) এর উপর স*ন্ত্রাসী হা*মলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। হোমনার ছয়ফুল্লাকান্দি এলাকাবাসীর আয়োজনে আজ ০৮ মে ২০২৫ খ্রি. শনিবার বিকেলে উপজেলার ছিনাইয়া মোড় এলাকায় (হোমনা-ঢাকা সড়কে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও স*ন্ত্রাসী ইউনুছ ও তার সহযোগীদের বিচারের দাবিতে শত শত নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে।

এসময় মুন্সি পলাশের মা শিক্ষিকা সালমা আক্তার বলেন, ‘গত ০৫ মে সন্ধ্যায় দেশীয় অ*স্ত্রশস্ত্র নিয়ে আমার একমাত্র পুত্র পলাশের উপর অতর্কিত হা*মলা করে ছয়ফুল্লাকান্দি গ্রামের অহেদ আলীর পূত্র মোহাম্মদ ইউনুছ এবং তার সহযোগীরা। এতে আমার পুত্র পলাশ মারাত্মক আহত হয়। পরে তাকে আমরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে ডাক্তারগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এখনো তার চিকিৎসা চলছে।

পরে আমি ৮/৫/২০২৫ খ্রি. তারিখে হোমনা থানায় গিয়ে মো: ইউনুছ এবং তার সহযোগীদের আসামি করে একটা মামলা করি। এখনও কোনো আসামি গ্রেফতার হয় নি। আমরা প্রা*ণভয়ে দিন কাটাচ্ছি। আমাদের দাবি- অতিদ্রুত স*ন্ত্রাসী ইউনুছ এবং তার সহযোগীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হউক। এর আগেও তারা আমার ছেলের উপর হামলা করেছিলো।

জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে তারা আমার স্বামী আবদুল মতিন মুন্সিকে হ*ত্যা করেছিলো। সেই হ*ত্যামামলাও চলমান রয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন, আহত পলাশের স্ত্রী সাবিহা জান্নাত শিফা, বোন মাহমুদা আক্তার মিতা এবং শাহ আলী মেম্বার প্রমুখ।

হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। ‘আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে হ*ত্যাকাণ্ডের এক মাস পরেও গ্রেফতার নেই, ডিসি-এসপিকে স্মারকলিপি

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউণ্ডেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আতিকুর রহমান, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তির ঘটনায় বিক্ষোভ, পুলিশ মোতায়েন

সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

হোমনার কৃতী সন্তান ডা. মো. তারিকুল ইসলাম সুমনের এমডি ডিগ্রি অর্জন

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন: তথ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ৩৭ দিন অতিবাহিত, অসুস্থ সহস্রাধিক শিক্ষক

পিরোজপুরে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে খুন

আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্যএকটি স্থায়ী মানদণ্ড হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু