crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিনা কারণে ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : সার্কেল এএসপি মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩, ২০২০ ৪:৪৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করীম তার অভিযান অব্যাহত রেখেছেন। প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার তিনি হোমনার বিভিন্ন এলাকা ঘুরে দোকান-পাট, বিশেষকরে চায়ের দোকান, রাস্তায় আড্ডা ও বিনা প্রয়োজনে জনসমাগম বন্ধ করে দেন। এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমরা আপনাদের নিরাপত্তায় বাইরে আছি, আপনারা আমাদের নিরাপত্তায় যার যার ঘরে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা রাস্তা-ঘাট, দোকান-পাট এবং হোটেলে বসে গল্প-গুজব করা থেকে বিরত থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

পুলিশের এই কর্মকর্তা দু:খ প্রকাশ করে বলেন, বর্তমানে আমরা যে একটি কঠিন সময় পার করছি এ বিষয়টি মানুষকে বুঝাতেই পারছিনা।পুলিশ দেখলেই মাস্ক পরা শুরু করে আবার কেউ দৌড়ে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে আবার অবাধে চলাফেরা করতে থাকে। আজ হোমনা উপজেলা হাসপাতালে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলে জানতে পারি, রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে ২৪ ঘন্টা জনগণের সেবায় নিয়োজিত আছেন তারা। পথে ঘাটে বাজারে যারা বের হচ্ছেন জিজ্ঞাসা করলে বলেন, হাসপাতালে যাচ্ছি, ফার্মেসিতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, নামাজের জন্য অপেক্ষা করছি বা মসজিদে যাব। আরো কত অজুহাত।তিনি বলেন, উপযুক্ত কারণ ব্যতীত ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জনগণের উদ্দেশে বলেন, আমরা আপনাদের নিরাপত্তায় বাহিরে আছি, আপনারা আমাদের নিরাপত্তায় ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

জগন্নাথপুর পরিষদের রাস্তা ২ দিন ধরে বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রেমের টানে চায়না থেকে বিরলে, চলছে বিয়ের প্রস্তুতি!

নাসিরনগরে মহান বিজয় দিবস পালিত

কটিয়াদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

দুর্ঘটনা প্রতিরোধে পঞ্চগড় জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ