crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় গৌরবের ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, আওয়ামী লীগ, বিএনপি, হোমনা উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম পুলিশ বাহিনী কর্তৃক অভিবাদন গ্রহণ করেন। এসময় পাশে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপির ৫ এমপি’র পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার

বিএনপির ৫ এমপি’র পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে শবজি বীজ বিতরণ

সৈয়দপুরে পিতার দেয়া অপহরণ মামলায় নব-দম্পতি দিশাহারা, বরের বাবা, মা ও ভাই গ্রেফতার

সৈয়দপুরে পিতার দেয়া অপহরণ মামলায় নব-দম্পতি দিশাহারা, বরের বাবা, মা ও ভাই গ্রেফতার

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমাণ্ডে

সাগর-রুনির সন্তানের হাতে পূর্বাচল প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে : বিভাগীয় কমিশনার

ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও রেশন চালুর দাবিতে ঝিনাইদহে ট্রেড ইউনিয়ন সংঘ’র মানববন্ধন

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে আছেন যারা

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু